এক্সপোজার ডিজিটাল

দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদার

পরিকল্পিত ভিত্তি, ধারাবাহিক উপস্থিতি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত।যেখানে প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিয়ে যায় টেকসই প্রবৃদ্ধির পথে।

আমাদের পদ্ধতি

FRAME · FOCUS · EXPOSURE মেথড

একটা ফেসবুক-কমার্স ব্যবসা গড়ে তোলার তিনটা ধাপ — প্রতিটা আগেরটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে।

FRAME

Structure

একটা রিয়েল ওয়েবসাইট

Facebook-এর অ্যালগরিদমের উপর নির্ভর না করে, নিজের একটা স্থায়ী ভিত্তি।

FOCUS

Sharpen presence

ব্র্যান্ড বিল্ডিং একটিভিটি

এলোমেলো পোস্টিং না — একটা আসল, বিশ্বাসযোগ্য রিদম।

EXPOSURE

Reach

সঠিক মানুষের কাছে

ব্যবসার লক্ষ্য অনুযায়ী ক্যাম্পেইন— সঠিক অডিয়েন্সের কাছে।

Exposure Digital-এর শুরুর গল্প

প্রতিটি সফল ব্যবসারই এক সময়ে নতুন ভিত্তির প্রয়োজন হয়

বাংলাদেশের অনেক ব্যবসার শুরু হয় একটি ফেসবুক পেজ দিয়ে। একটি ভালো পণ্য, কিছু নিয়মিত পোস্ট, আর মেসেঞ্জারে অর্ডার—এভাবেই ধীরে ধীরে তৈরি হয় প্রথম গ্রাহক, প্রথম আয়, প্রথম আস্থা।

শুরুর এই পথটি অনেকের জন্যই কার্যকর। কিন্তু ব্যবসা যখন একটু বড় হতে শুরু করে, তখন নতুন কিছু বাস্তবতা সামনে আসে।

একটি ফেসবুক পেজ মূলত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম। তাই এর দৃশ্যমানতা, গ্রাহকের কাছে পৌঁছানো এবং যোগাযোগের অনেকটাই প্ল্যাটফর্মের নিয়ম ও অ্যালগরিদমের ওপর নির্ভরশীল। অন্যদিকে, নিজের কোনো ওয়েবসাইট বা কেন্দ্রীয় ডিজিটাল ঠিকানা না থাকলে গ্রাহকের তথ্য, আচরণ এবং ব্যবসার গুরুত্বপূর্ণ ডেটা নিজের কাছে সংরক্ষণ করার সুযোগও সীমিত থাকে।

একই সময়ে ব্যবসার মালিকের দায়িত্বও বাড়তে থাকে। অর্ডার, কাস্টমার সাপোর্ট, ডেলিভারি—সবকিছু সামলাতে গিয়ে নিয়মিত কনটেন্ট প্রকাশ, ব্র্যান্ডের পরিচিতি ধরে রাখা কিংবা নতুন গ্রাহকের কাছে একটি পেশাদার উপস্থিতি তৈরি করা কঠিন হয়ে পড়ে।

ফলে ব্যবসা এগোতে থাকে, কিন্তু একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি গড়ে ওঠে না। সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট ছোট সীমাবদ্ধতাগুলোই ব্যবসার পরবর্তী বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়।

FRAME · FOCUS · EXPOSURE

FRAME তৈরি করে আপনার ব্যবসার নিজস্ব ডিজিটাল ভিত্তি—ওয়েবসাইট, ট্র্যাকিং এবং মূল্যবান ডেটা।

FOCUS গড়ে তোলে একটি ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ড উপস্থিতি।

EXPOSURE নিশ্চিত করে আপনার বার্তা সঠিক মানুষের কাছে পৌঁছায়—পরিকল্পিত পরীক্ষা, ধারাবাহিক অপ্টিমাইজেশন এবং তথ্যভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে।